খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মামুন কৌশিক, নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার ২৪ নভেম্বর বিকালে উপজেলার আসমা ইউনিয়নের ছোটকৈলাটী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়,সরকারি নির্দেশ অমান্য করে ছোটকৈলাটি গ্রামে একজন বালু উত্তোলন করে আসছিলেন। তাই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে থাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম জানান অবৈধভাবে মাটি উত্তোলন ও মাটির শ্রেণি পরিবর্তন রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
মন্তব্য করুন