reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 মে 2026 ইং
৯৪ বার পড়া হয়েছে

কাজিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ। রবিবার (১১ মে) সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ টাস্কফোর্স অভিযানে মোট ৩ জনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘ক’ সার্কেলের উদ্যোগে কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৮টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মোবাইল কোর্ট মামলা এবং অপরটি নিয়মিত মামলা।

অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ গ্রাম গাঁজা ও একটি কলকি উদ্ধার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্টে আটক এক আসামিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের প্রসিকিউশন দাখিল করেন উপ-পরিদর্শক মো. আছাদুল হক।

এদিকে, জব্দকৃত মাদকের ঘটনায় কাজিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই উদ্দেশ্যকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জন আটক, বিএসএফের পুশইনের অভিযোগ

বিদ্যুতের খুঁটির নিচে বলি হতে যাচ্ছে শতবর্ষী পাকড়, ক্ষোভে ফুঁসছে জয়ানপুর

রংপুর মহাসড়কে আসামীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ধানক্ষেতে, আহত ৬

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী

শাহজাদপুরে ব্রিজ ও মহাসড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস খাদে, আহত ১৭

তাড়াশে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক পলাতক

রায়গঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

ঈদে মিষ্টির বাজারে নৈরাজ্য: রস-কার্টুনে বাড়ছে ওজন, বাড়ছে ক্ষোভ

শিবচরে কোরবানির চামড়ার বাজারে ধস, হতাশ ব্যবসায়ী ও মাদরাসা কর্তৃপক্ষ

১০

রায়গঞ্জ ক্লাবের সংবর্ধনায় উন্নয়নের আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

১১

যমুনেশ্বরীর গভীর জলে নিভে গেল দুই কিশোর প্রাণ, শোকে স্তব্ধ তারাগঞ্জ

১২

মসজিদ কমিটি কেন্দ্র করে রায়গঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, রক্তাক্ত অন্তত ৭

১৩

সিরাজগঞ্জে ঈদুল আযহায় ভাড়া নৈরাজ্য: ভোগান্তিতে যাত্রী, নির্বিকার প্রশাসন

১৪

পতাকা বৈঠকে ভারত থেকে ফেরত বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

১৫

ক্রেতাশূন্য সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো; নেই ‘রেশন কার্ডের’ কড়াকড়ি

১৬

রায়গঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে বোরো ধান, ঈদের আনন্দে বিষাদের ছায়া

১৭

তাড়াশে গভীর রাতে বিদ্যালয়ের কাঁটাতারের বেড়া ভাঙল দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ

১৮

গলায় মাংস আটকে প্রাণ গেল মাদরাসাছাত্রীর

১৯

জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

২০