reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 মে 2026 ইং
৮৬ বার পড়া হয়েছে

বিয়ের দাবিতে তাড়াশে দুই সন্তানের জননীর অনশন: গ্রাম পুলিশের পাহাড়ায় ভুক্তভোগী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই বছরের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিক আরাফাত হোসেনের বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের এক জননী। উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে।

ঘটনা সূত্রে জানা যায়, কুসুম্বি গ্রামের রেজাউল করিমের ছেলের সাথে ওই নারীর দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি ওই নারী বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক ও তার পরিবার তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। উপায়ান্তর না দেখে গত (১১ মে ) বিকাল থেকে ভুক্তভোগী নারী আরাফাত হোসেনের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছেলের পরিবার মেয়েটিকে মেনে নিতে অস্বীকৃতি জানালে এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়। বর্তমানে অনশনরত ওই নারীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তাকে গ্রাম পুলিশের পাহাড়ায় রাখা হয়েছে।

এলাকাবাসী জানান, দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও প্রেমের টানে ওই নারী এখানে এসেছেন। তবে ছেলের পরিবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে চাইছে না। বর্তমানে ওই বাড়িতে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনায় গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আইনি প্রক্রিয়া বা সামাজিক মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিয়ের দাবিতে ওই নারী এখনো তার অনশন চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নুসরাত জাহান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হওয়া মাত্রই ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। ওই নারী বর্তমানে গ্রাম পুলিশের পাহারায় নিরাপদে আছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ায় যদি ভুক্তভোগী নারী কোনো অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে আমাদের কড়া নজরদারি রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জন আটক, বিএসএফের পুশইনের অভিযোগ

বিদ্যুতের খুঁটির নিচে বলি হতে যাচ্ছে শতবর্ষী পাকড়, ক্ষোভে ফুঁসছে জয়ানপুর

রংপুর মহাসড়কে আসামীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ধানক্ষেতে, আহত ৬

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী

শাহজাদপুরে ব্রিজ ও মহাসড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস খাদে, আহত ১৭

তাড়াশে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক পলাতক

রায়গঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

ঈদে মিষ্টির বাজারে নৈরাজ্য: রস-কার্টুনে বাড়ছে ওজন, বাড়ছে ক্ষোভ

শিবচরে কোরবানির চামড়ার বাজারে ধস, হতাশ ব্যবসায়ী ও মাদরাসা কর্তৃপক্ষ

১০

রায়গঞ্জ ক্লাবের সংবর্ধনায় উন্নয়নের আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

১১

যমুনেশ্বরীর গভীর জলে নিভে গেল দুই কিশোর প্রাণ, শোকে স্তব্ধ তারাগঞ্জ

১২

মসজিদ কমিটি কেন্দ্র করে রায়গঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, রক্তাক্ত অন্তত ৭

১৩

সিরাজগঞ্জে ঈদুল আযহায় ভাড়া নৈরাজ্য: ভোগান্তিতে যাত্রী, নির্বিকার প্রশাসন

১৪

পতাকা বৈঠকে ভারত থেকে ফেরত বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

১৫

ক্রেতাশূন্য সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো; নেই ‘রেশন কার্ডের’ কড়াকড়ি

১৬

রায়গঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে বোরো ধান, ঈদের আনন্দে বিষাদের ছায়া

১৭

তাড়াশে গভীর রাতে বিদ্যালয়ের কাঁটাতারের বেড়া ভাঙল দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ

১৮

গলায় মাংস আটকে প্রাণ গেল মাদরাসাছাত্রীর

১৯

জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

২০