reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 মে 2026 ইং
৭৯ বার পড়া হয়েছে

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস, বাড়তে পারে বজ্রঝড়

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৩ মে) থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এর প্রভাবে এসব অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

এছাড়া শুক্রবার (১৫ মে) ও শনিবার (১৬ মে) পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, বৃষ্টির সময় বজ্রপাত ও তীব্র দমকা হাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ময়লার ভাগাড়, চরম ভোগান্তিতে রোগীরা

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জন আটক, বিএসএফের পুশইনের অভিযোগ

বিদ্যুতের খুঁটির নিচে বলি হতে যাচ্ছে শতবর্ষী পাকড়, ক্ষোভে ফুঁসছে জয়ানপুর

রংপুর মহাসড়কে আসামীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ধানক্ষেতে, আহত ৬

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী

শাহজাদপুরে ব্রিজ ও মহাসড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস খাদে, আহত ১৭

তাড়াশে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক পলাতক

রায়গঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

ঈদে মিষ্টির বাজারে নৈরাজ্য: রস-কার্টুনে বাড়ছে ওজন, বাড়ছে ক্ষোভ

১০

শিবচরে কোরবানির চামড়ার বাজারে ধস, হতাশ ব্যবসায়ী ও মাদরাসা কর্তৃপক্ষ

১১

রায়গঞ্জ ক্লাবের সংবর্ধনায় উন্নয়নের আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

১২

যমুনেশ্বরীর গভীর জলে নিভে গেল দুই কিশোর প্রাণ, শোকে স্তব্ধ তারাগঞ্জ

১৩

মসজিদ কমিটি কেন্দ্র করে রায়গঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, রক্তাক্ত অন্তত ৭

১৪

সিরাজগঞ্জে ঈদুল আযহায় ভাড়া নৈরাজ্য: ভোগান্তিতে যাত্রী, নির্বিকার প্রশাসন

১৫

পতাকা বৈঠকে ভারত থেকে ফেরত বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

১৬

ক্রেতাশূন্য সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো; নেই ‘রেশন কার্ডের’ কড়াকড়ি

১৭

রায়গঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে বোরো ধান, ঈদের আনন্দে বিষাদের ছায়া

১৮

তাড়াশে গভীর রাতে বিদ্যালয়ের কাঁটাতারের বেড়া ভাঙল দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ

১৯

গলায় মাংস আটকে প্রাণ গেল মাদরাসাছাত্রীর

২০