খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযান “খ” সার্কেলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস ইয়াবা ও ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া থানায় নিয়মিত মামলা (মামলা নং-১১) দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন এ.এস.এম মঈনউদ্দীন কবির, পরিদর্শক (খ সার্কেল), জেলা কার্যালয়, সিরাজগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন