reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 মে 2026 ইং
১১৩ বার পড়া হয়েছে

রায়গঞ্জে অজ্ঞাত ব্যক্তি অজ্ঞান অবস্থায় উদ্ধার, হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গরুর হাটের পূর্ব পাশে সোনালী অটো বাছাই মিলের সামনে থেকে একজন অজ্ঞাত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অদ্য ১২ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ঘটিকার সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাঁরা তাঁকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কেউ যদি তাঁর পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।”

নাম-পরিচয় শনাক্তে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০