reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 15 মে 2026 ইং
৬১ বার পড়া হয়েছে

নিজস্ব ভবন নেই, অর্ধেক জনবল নিয়ে চলছে রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

সিরাজগঞ্জের রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। নিজস্ব ভবন না থাকা এবং অনুমোদিত পদের অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালিত হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন সেবাগ্রহীতারা।

অফিস সূত্রে জানা গেছে, অনুমোদিত ছয়টি পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র তিনজন কর্মকর্তা-কর্মচারী। সাব-রেজিস্ট্রার, অফিস সহকারী ও মোহরারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া অফিস সহায়কের পদেও কোনো স্থায়ী কর্মী নেই। ফলে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের দিয়ে অফিসের কার্যক্রম চালাতে হচ্ছে।

জানা যায়, ২০১৩ সালে রায়গঞ্জ উপজেলা সদরে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয়। বর্তমানে উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার জমি নিবন্ধনের কাজ এ অফিসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার ৪০০টি দলিল নিবন্ধন করা হয়।

অন্যদিকে নিজস্ব ভবন না থাকায় পুরোনো কোর্ট ভবনের ছোট পাঁচটি কক্ষে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে অফিসের কার্যক্রম। এতে দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। স্থান সংকুলানের অভাবে ভোগান্তিও বাড়ছে প্রতিদিন।

রায়গঞ্জ সাব-রেজিস্ট্রার এবাদত হোসেন বলেন, “রায়গঞ্জের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজীপুর ও গান্ধাইল সাব-রেজিস্ট্রি অফিসের দায়িত্বও পালন করতে হচ্ছে। এ কারণে সপ্তাহে মাত্র দুই দিন রায়গঞ্জ অফিসে দলিল দাখিল গ্রহণ করা সম্ভব হয়।”

তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আধুনিক ভবন নির্মাণ করা হলে সেবার গতি বাড়বে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষণও আরও নিরাপদ ও সহজ হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন বলেন, জনবল সংকট নিরসন ও আধুনিক ভবন নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

১০

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

১১

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

১৩

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৪

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

১৫

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১৭

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১৮

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

১৯

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

২০