reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 15 মে 2026 ইং
৬১ বার পড়া হয়েছে

শাহজাদপুরে স্বাস্থ্যকেন্দ্রের আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি আমগাছ থেকে হাসমত ফকির (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকালে স্বাস্থ্যকেন্দ্র চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসমত ফকির উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নরিনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভেতরে একটি আমগাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে হাফিজুর রহমান এবং নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল কাদের জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

১০

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

১১

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

১৩

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৪

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

১৫

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১৭

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১৮

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

১৯

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

২০