reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 মে 2026 ইং
৬১ বার পড়া হয়েছে

সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। অভিযানে ৮০০ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে ২০২৬) অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল জনাব সাইফুল ইসলাম খান-এর নেতৃত্বে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছলাম আলী, পিপিএমসহ থানার একাধিক পুলিশ সদস্য এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মাদক কারবারি কমলেশ (৩৮), পিতা-হরিপদকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদের তথ্য পাওয়া যায়।

এরপর পুলিশ তার বসতঘরের ভেতর ও আশপাশে তল্লাশি চালিয়ে বিভিন্ন ড্রাম, প্লাস্টিকের পাত্র ও সংরক্ষণ ট্যাংকে রাখা মোট ৮০০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি গোপনে দেশীয় তৈরি মাদক উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় এলাকাতেও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল জনাব সাইফুল ইসলাম খান বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, পিপিএম জানান, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সলঙ্গা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার হবে গ্রামেই, খাসপুখুরিয়ায় গ্রাম আদালত সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১০

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

১১

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

১২

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

১৪

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৫

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

১৬

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৭

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১৮

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১৯

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

২০