reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 মে 2026 ইং
৯৫ বার পড়া হয়েছে

স্বপ্নে দেখা মসজিদ গড়তে সব বিক্রি করলেন রাজমিস্ত্রি সামিদুল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর উত্তরপাড়া গ্রামের রাজমিস্ত্রি সামিদুল ইসলাম—একজন সাধারণ মানুষ। কিন্তু তার হৃদয়ের ভেতর জাগা এক স্বপ্ন তাকে নিয়ে গেছে অসাধারণ এক পথে। হঠাৎ এক রাতে দেখা একটি স্বপ্ন যেন বদলে দিয়েছে তার পুরো জীবন।

সামিদুল জানান, এক রাতে তিনি স্বপ্নে দেখেন—তার বাড়ির পাশেই নির্মাণ হচ্ছে বিশাল একটি তিনতলা মসজিদ। নীল আকাশের নিচে মসজিদের গম্বুজ ঝলমল করছে। দৃশ্যটি এতটাই স্পষ্ট ও বাস্তব ছিল যে ঘুম ভাঙার পরও তিনি দীর্ঘ সময় মুগ্ধ হয়ে বসে থাকেন।

পরদিন বিষয়টি স্থানীয় এক আলেমকে জানালে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “তুমি তো গরিব মানুষ, এত বড় কাজ কীভাবে করবে?”

কিন্তু স্বপ্ন থেমে থাকেনি। রাতের পর রাত একই দৃশ্য ফিরে এসেছে তার মনে। তিনি দেখতে পান—মসজিদ দাঁড়িয়ে আছে, মানুষ সেখানে নামাজ আদায় করছে। একপর্যায়ে আর নিজেকে থামাতে পারেননি সামিদুল। সিদ্ধান্ত নেন, স্বপ্নকে বাস্তবে রূপ দেবেনই।

তার হাতে ছিল না কোনো বড় সঞ্চয় কিংবা অর্থসম্পদ। ছিল শুধু অদম্য বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই প্রথমে নিজের পালিত গরু বিক্রি করেন। এরপর একে একে বিক্রি করেন বসতভিটা, জমি ও সামান্য যা কিছু সম্পদ ছিল।

তিনি ৪০ হাজার টাকা শতক দরে জমি কিনতে শুরু করেন। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মসজিদের জন্য জমি ক্রয় করেন বলে জানান। নিজের থাকার ঘরটুকুও বিক্রি করতে হয়েছে তাকে। বর্তমানে একটি ভাঙা ঘরে বসবাস করলেও তার বুকজুড়ে এখনো বেঁচে আছে তিনতলা স্বপ্নের মসজিদ।

নিজের ভাঙা ঘরের চৌকাঠে বসে সামিদুল ইসলাম বলেন, “স্বপ্নে যেভাবে দেখেছি, আল্লাহর ঘরটা একদিন ঠিকই দাঁড়াবে। একা পারব না, সবাই পাশে দাঁড়ালে কাজটা অনেক দূর এগোবে। আমি যা ছিল সব দিয়েছি—এবার মানুষের সাহায্য চাই।”

তার কণ্ঠে ছিল অটুট আশাবাদ।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, “এমন ত্যাগ এখন খুব কমই দেখা যায়। মানুষ যদি একটু এগিয়ে আসে, তাহলে দ্রুতই মসজিদের নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।”

রামপুরা জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম বলেন, “এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ। দরিদ্র মানুষ হয়েও সামিদুল ইসলাম যে ত্যাগ স্বীকার করেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা। সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত।”

ধূলিমাখা মাঠে এখন দাঁড়িয়ে আছে সামিদুল ইসলামের স্বপ্নের ভিত্তি। সামনে আরও দীর্ঘ পথ। প্রয়োজন অর্থ, প্রয়োজন সহযোগিতা, প্রয়োজন মানুষের ভালোবাসা।

স্বপ্নের মসজিদ নির্মাণে সামিদুল ইসলামের আকুল আবেদন—“আসুন, সবাই মিলে আল্লাহর ঘর নির্মাণে অংশ নিই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০