reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 28 জুন 2026 ইং
১৬৪ বার পড়া হয়েছে

রায়গঞ্জে পেশাদার চোর গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রায়গঞ্জ থানাধীন ধামাইনগর ইউনিয়নের মোইসা চাপড় পূর্বপাড়া সংলগ্ন ‘রাস্তার তিনমাথা’ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মজনু (৩৮), পিতা- আব্দুল মান্নান, সাং- ধুকুরিয়া, থানা- শেরপুর, জেলা- বগুড়া।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সলংগা, রায়গঞ্জ, শেরপুর, তাড়াশ ও ধুনট থানায় একাধিক চুরির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

রায়গঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ২১/১২/২০২৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃত মজনু একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি সংক্রান্ত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০