মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
গ্রেফতারকৃত শাহীন মোল্লা বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
রোববার (২৬ জুলাই) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২-এর সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
র্যাব জানায়, ২০২৫ সালের ২৫ নভেম্বর বেলকুচি উপজেলার তামাই এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ প্রায় এক মাস আগে আসামি শাহীন মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
ঘটনার দিন শাহীন মোল্লা ও তার সহযোগীরা তাঁতের কাজ করছিলেন শুভকে ডেকে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে যান। সেখানে তাকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই শুভর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন