খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শামসুল ইসলাম। ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা এবং এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকা প্রয়োজন।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা জরুরি। নব গঠিত কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগী করা, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন