reporter মো. লুৎফর রহমান , হিলি স্থল বন্দর প্রতিনিধি, দিনাজপুর।
প্রকাশ : 05 জুলাই 2026 ইং
২২৩ বার পড়া হয়েছে

নিউজের সাক্ষাৎকার নিতে সরকারি কর্মকর্তাকে ‘মহোদয়’ বা ‘স্যার’ বলার বাধ্যবাধকতার অভিযোগ

সরকারি দপ্তরে সংবাদ সংগ্রহ বা সাক্ষাৎকার নিতে গেলে কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধন করতে হবে—এমন দাবি করার অভিযোগ উঠেছে হিলিতে কর্মরত এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযোগটি সামনে আসে হিলিতে কর্মরত ৭১ টেলিভিশনের প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার একটি রেকর্ডকৃত কথোপকথনের সূত্র ধরে।

অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের বিষয়ে আলাপচারিতার সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন সাংবাদিককে দাপ্তরিক শিষ্টাচার বা ‘অফিস ডেকোরাম’-এর কথা উল্লেখ করে বলেন, সাক্ষাৎকার বা তথ্য নিতে এলে তাকে ‘মহোদয়’ বা ‘স্যার’ বলে সম্বোধন করতে হবে।

রেকর্ডকৃত কথোপকথনে তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তিনি একই গ্রেডের কর্মকর্তা। ইউএনওদের যেহেতু ‘স্যার’ বলে সম্বোধন করা হয়, তাই পেশাগত সৌজন্যের অংশ হিসেবে তাকেও একইভাবে সম্বোধন করা উচিত।

এ বিষয়ে সাংবাদিক ছামিউল ইসলাম আরিফ জানান, মফস্বলে কর্মরত সাংবাদিকরা সাধারণত পারস্পরিক সৌজন্য ও আন্তরিকতার ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এর আগে ওই দপ্তরে দায়িত্ব পালনকারী একাধিক কর্মকর্তার কাছ থেকে নিয়মিত তথ্য ও সাক্ষাৎকার নেওয়া হলেও কাউকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধন করাকে কখনো বাধ্যতামূলক হিসেবে জানানো হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০