reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 জুলাই 2026 ইং
৩৯ বার পড়া হয়েছে

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের একটি জনগুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে পুকুরে ধসে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার থেকে চাঁদপাড়া কারিগরপাড়া জামে মসজিদ হয়ে নিজামগাতী এবং মৃত রহিম বকস ডাক্তারের বাড়ি থেকে আকছেদের বাড়ি হয়ে ঘোড়াতলা পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করেন। পাশাপাশি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বিভিন্ন যানবাহনও চলাচল করে থাকে।

কিন্তু গত কয়েক দিনের অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কটির বিভিন্ন অংশ পুকুরে ধসে পড়েছে। কোথাও কোথাও সড়কের বড় অংশ ভেঙে পুকুরে চলে যাওয়ায় বর্তমানে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে সড়কটির ধসে যাওয়া অংশে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, সড়কের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলা, পাইলিংসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত পুনর্নির্মাণ করা প্রয়োজন।

এ অবস্থায় দুর্যোগকবলিত গুরুত্বপূর্ণ সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. সামছুল আলম খোকন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০