মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের হলরুমে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয় ও সাতটি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শাহেদ আকন্দ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আশরাফ আলী, প্রফেসর এমেরিটাস ও অ্যাডভাইজার ড. হোসেন রেজা এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন ও নানা প্রতিযোগিতায় অংশ নেন। এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন