reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 জুলাই 2026 ইং
১৫১ বার পড়া হয়েছে

সেতু হয়েছে, হয়নি সংযোগ সড়ক সংস্কার; তিন বছরেও দুর্ভোগ কাটেনি ১০ গ্রামের মানুষের

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ফুলজোর শাখা নদীর ওপর প্রায় তিন বছর আগে একটি সেতু নির্মাণ করা হলেও আজও সংস্কার হয়নি এর দুই পাশের সংযোগ সড়ক। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অন্তত ১০ গ্রামের হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ৫০ বছরের দাবির প্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে ফুলজোর শাখা নদীর ওপর ৫০ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মিত হওয়ার পর এলাকাবাসীর দীর্ঘদিনের পারাপারের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সেতুর দুই পাশের সংযোগ সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় গাইডওয়াল নির্মাণ না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি।

সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় পাশের সংযোগ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিতে কাদায় একাকার হয়ে পড়েছে সড়কটি। কোথাও কোথাও মাটি ধসে যাওয়ায় সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গাইডওয়াল না থাকায় নদীর তীর ভেঙে সড়কের অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী, কৃষক, রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহনের চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনারও শিকার হচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান তালুকদার ও বাবলা তালুকদার বলেন, "দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর আমরা সেতু পেয়েছি। কিন্তু সংযোগ সড়কের এমন বেহাল অবস্থার কারণে সেতুর সুফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। দ্রুত সড়ক সংস্কার ও গাইডওয়াল নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।"

স্থানীয় শিক্ষার্থী সায়মা ও রাতুল জানায়, প্রতিদিন বিদ্যালয় ও কলেজে যেতে তাদের অনেক কষ্ট হয়। সড়কের গর্ত, কাদা ও ভাঙা অংশ পেরিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয়। তারা বলেন, আগে নদী পার হতে বাঁশের সাঁকো ব্যবহার করতে হতো। এখন সেতু হলেও সংযোগ সড়কের কারণে দুর্ভোগের তেমন কোনো পরিবর্তন হয়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত সংযোগ সড়ক সংস্কার, গাইডওয়াল নির্মাণ এবং প্রয়োজনীয় মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হলে প্রায় ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত হবে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমান ভূঁইয়া বলেন, সংযোগ সড়কের সমস্যার বিষয়টি তার নজরে এসেছে। বিষয়টি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০