reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 05 জুলাই 2026 ইং
২৩৫ বার পড়া হয়েছে

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্দির ভেঙে বিএনপির নামে মামলা দেওয়া হতো: আমিরুল ইসলাম খান আলীম

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্দির ভেঙে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হতো বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ।

রোববার (৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বেলকুচি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিরুল ইসলাম খান আলীম বলেন, “ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর দেশে কোনো ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটেনি। গণঅভ্যুত্থানের পর কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপরও আঘাত আসেনি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার যখনই কোনো আন্দোলনের আভাস পেত, তখনই মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিয়ে দলটিকে দমন করার চেষ্টা করত।”

তিনি দাবি করেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করে দেশে ন্যায় প্রতিষ্ঠা করেছে।”

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এ দেশ সব ধর্মের মানুষের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

বক্তব্যের শেষে তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

জেলা পুলিশ সুপার সাইফুর রহমান সানতুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সম্প্রীতি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলকুচি থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০