খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (২২ জুলাই) ভোররাত আড়াইটার দিকে সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে সংঘবদ্ধ চোরের দল কৃষক নুরু আলমের গোয়ালঘরে ঢুকে চারটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে গোয়ালঘরটি শূন্য দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী নুরু আলম জানান, গবাদিপশু পালনই ছিল তাঁর পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। একসঙ্গে চারটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গরুগুলো হারিয়ে পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে।
এদিকে, এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া গরু উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন