reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 জুলাই 2026 ইং
২১৮ বার পড়া হয়েছে

চান্দাইকোনা ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সমিতির উদ্যোগে মৃত চালক বকুলের পরিবারকে আর্থিক সহায়তা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ট্রাক মালিক সমিতি ও ট্রাক শ্রমিক সমিতির উদ্যোগে প্রয়াত ট্রাকচালক বকুলের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ কাবিল হোসেন আকন্দ মরহুম বকুলের পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি মরহুম বকুলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, একজন শ্রমিকের মৃত্যু শুধু তার পরিবারের নয়, পুরো পরিবহন পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি। তাই মানবিক দায়িত্ববোধ থেকে চান্দাইকোনা ট্রাক মালিক সমিতি ও ট্রাক শ্রমিক সমিতির পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমিতির সদস্য ও তাদের পরিবারের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় সমিতির নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০