reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 জুলাই 2026 ইং
২২০ বার পড়া হয়েছে

চান্দাইকোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় কাবিল হোসেন আকন্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কাবিল হোসেন আকন্দ। দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের একটি অংশের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন বলে দাবি করছেন তার সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত চান্দাইকোনা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে ৭ থেকে ৮ জন প্রার্থী মাঠপর্যায়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে কাবিল হোসেন আকন্দ নিয়মিত বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ কারণে তৃণমূল পর্যায়ে তাকে ঘিরে আলোচনা বাড়ছে বলে স্থানীয়দের একটি অংশের মত।

কাবিল হোসেন আকন্দ বলেন, “১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু হয়। দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে ইউনিয়নের কাঁচা রাস্তা-ঘাট পর্যায়ক্রমে পাকাকরণ, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা, গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ, মাদকমুক্ত সমাজ গঠন এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি নির্বাচিত হলে চান্দাইকোনা একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো।

তিনি আরও বলেন, “চান্দাইকোনা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। জনগণ সুযোগ দিলে ইউনিয়ন পরিষদকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। পাশাপাশি একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করব।”

স্থানীয় বাসিন্দা সোহেল উদ্দিন বলেন, “কাবিল ভাই দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস।”

আশরাফ আলী নামে আরেক বাসিন্দা বলেন, “তিনি সব সময় মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। চেয়ারম্যান হলেও সাধারণ মানুষের জন্য একইভাবে কাজ করবেন বলে আমরা আশা করি।”

স্থানীয় শরীফ মণ্ডল বলেন, “যেকোনো প্রয়োজনে যাকে কাছে পাওয়া যায়, তিনি কাবিল ভাই। মানুষের প্রতি তার আন্তরিকতা ও সহজ-সরল আচরণের কারণেই তিনি অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।”

তবে এখনো চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে ইউনিয়নের পরবর্তী চেয়ারম্যান কে হবেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৩

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৪

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৭

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৯

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

২০