খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টায় চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক কেএম সাব্বির হোসাইন সনেট।
আয়োজকরা জানান, ফুটবল দেশের অন্যতম জনপ্রিয় খেলা। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এবারের টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চান্দাইকোনা কিংস ক্লাব ও কোদলা ইয়ং স্টার ক্লাব।
এসময় আরও উপস্থিত ছিলেন চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুর ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, বগুড়া বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার, চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা ফাহাদ আব্বাসী, ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ আলী, ইউপি সদস্য হায়দার আলী, চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আকন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। রনি আহমেদ, মাসুদ রানা,সজিব দত্ত
খেলার ধারাভাষ্য প্রদান করেন রিফাত আহমেদ।
পুরো টুর্নামেন্টটির আয়োজন করেছে চান্দাইকোনা ফুটবল একাডেমি ক্লাব। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং স্থানীয় ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করবে।
মন্তব্য করুন