খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার সকালে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে গ্রামবাসী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মসজিদের উন্নয়ন, সংস্কার ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য সংগৃহীত অর্থের সঠিক হিসাব দীর্ঘদিন ধরে প্রকাশ করা হয়নি। ফলে অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও অর্থ আত্মসাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ জনগণের আমানত। তাই এসব অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মসজিদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত কয়েকজন মুসল্লি বলেন, মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এলাকাবাসী ও প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। কিন্তু সেই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, সে বিষয়ে স্বচ্ছ তথ্য না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা বিতর্ক কাম্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এলাকার মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, মানববন্ধনটি উত্তর শ্যামপুর (মুহ্যাপাড়া), ৮ নম্বর দেশীগ্রাম ইউনিয়নের স্থানীয় জনগণের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও মসজিদের অর্থের সঠিক হিসাব প্রকাশের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন