reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 02 জুন 2026 ইং
১৮২ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের সামনে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের পশ্চিম চরব্রহ্মগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি কাদা-পানি ও খানাখন্দে ভরে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের সামনে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা ও জমে থাকা পানির কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা কাদা-পানিতে পড়ে গিয়ে আহতও হচ্ছে। শুধু শিক্ষার্থীরাই নয়, প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষও দুর্ভোগের শিকার হচ্ছেন।

অভিভাবকদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন দুর্ভোগ আরও বাড়ছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন, “বিদ্যালয়ের সামনে সড়কের সমস্যার বিষয়টি আমাদের নজরে এসেছে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিদ্যালয়ের সামনে সড়কের বেহাল অবস্থার বিষয়টি জেনেছি। সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের যাতায়াতে কোনো ধরনের সমস্যা যেন না হয়, সে বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করব। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন করুণ অবস্থা কোনোভাবেই কাম্য নয়।

স্থানীয়দের আশা, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০