reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 02 জুন 2026 ইং
১০০ বার পড়া হয়েছে

মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শাহজাদপুর উপজেলার দ্বাড়িয়াপুর, পোতাজিয়া, রূপপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘খ’ সার্কেলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট চারটি মোবাইল কোর্ট মামলা (এম/সি-৩৪, ৩৫, ৩৬ ও ৩৭/২০২৬) দায়ের করা হয়। এ সময় চারজন আসামিকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে ৭ দিনের, একজনকে ১৫ দিনের, একজনকে ২ মাসের এবং অপর একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ.এস.এম. মঈনউদ্দীন কবির এবং উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের স্লোগান— “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১০

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১১

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১২

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৫

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৬

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৭

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৮

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৯

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

২০