reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 জুন 2026 ইং
২৭১ বার পড়া হয়েছে

চৌহালীর হাঁপানিয়া যুব সংঘের নতুন কমিটি অনুমোদন, সভাপতি সুজন ও সম্পাদক মুন্সি কাদের

মোঃ আসাদুল্লাহ (চৌহালী) সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের- উমারপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন হাঁপানিয়া যুব সংঘের ২০২৬-২৭ সেশনের জন্য এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ৪ (জুন) সকাল ১০ ঘটিকায় ৩৯ নং হাটাইল এ্যাড হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নতুন কমিটির অনুমোদন ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আরিফুল ইসলাম সুজন সভাপতি এবং মুন্সি কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম অর্ণব, সহ-সভাপতি নুর আলম (নুরনবী) যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাবুল আকবর, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ শামীম রেজা, দপ্তর সম্পাদক মো. জুয়েল রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবু সামা সরকার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সবুজ রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, ধর্ম ও নৈতিকতা বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মাজিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুর আলম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী এক বছরে শিক্ষা, সমাজসেবা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে হাঁপানিয়া যুব সংঘ। চরাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে নতুন কমিটি তাদের দায়িত্ব পালন করবে বলেও জানান সংশ্লিষ্টরা।

জানাযায়, হাঁপানিয়া যুব সংঘ দীর্ঘদিন ধরেই চৌহালীর চর অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের পাশে কাজ করে আসছেন।আজকের মিটিংয়ে নতুন কমিটি গঠনের পাশাপাশি নতুন পরিকল্পনা ও শিক্ষা সহায়তা জনকল্যাণ মূলক কর্মকান্ড আরো বিস্তার করার উদ্যোগ গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০