reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 জুন 2026 ইং
৭৯ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়ুইমুড়ি গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে রকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়িতে পালিত গরুর খাবারের জন্য পাশের একটি খোলা মাঠে ঘাস কাটতে যান রকিবুল ইসলাম। এ সময় এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।

নিহতের মামাতো ভাই ফিরোজ আহমেদ বাবু জানান, রকিবুল পরিবারের গরুর জন্য ঘাস সংগ্রহ করতে মাঠে গিয়েছিলেন। আবহাওয়া খারাপ থাকলেও তিনি দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু আকস্মিক বজ্রপাত তার জীবন কেড়ে নেয়।

পরিবার সূত্রে জানা গেছে, রকিবুল ইসলামের স্ত্রী মোছা. মোখলেসিনা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রকিবুল। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।

ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা নিহতের বাড়িতে যান এবং ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সঙ্গে কথা বলে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এদিকে রকিবুল ইসলামের আকস্মিক মৃত্যুতে চড়ুইমুড়ি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করার বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০