reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 জুন 2026 ইং
৮২ বার পড়া হয়েছে

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়নে প্রজেক্টর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওমর ফারুক খান জুবায়েরের উদ্যোগে সম্প্রতি ইউনিয়নের রান্ডিলা, বাশুড়িয়া, ভাহাড়িয়া ও হাসিলসহ বিভিন্ন এলাকায় মোট পাঁচটি প্রজেক্টর বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, “মাদকের বিকল্প খেলাধুলা” প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজকে সুস্থ বিনোদনের আওতায় আনা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণ করা প্রজেক্টরগুলোর মাধ্যমে বিশ্বকাপ ফুটবলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগের সুযোগ তৈরি হয়েছে।

প্রজেক্টর পাওয়ার পর স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা জানান, একসঙ্গে খেলা দেখার সুযোগ তৈরি হওয়ায় সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে। পাশাপাশি মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওমর ফারুক খান জুবায়ের বলেন, “যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। মাদকের ভয়াবহতা থেকে তরুণদের রক্ষা করতে এবং তাদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সামাজিক বন্ধন ও ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটবে। তাদের মতে, এ ধরনের কার্যক্রম সমাজে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১০

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১১

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১২

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৩

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৫

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

১৬

রায়গঞ্জে প্রয়াত এমপি মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

১৭

চান্দাইকোনায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা

১৮

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন

১৯

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহিদের কবর জিয়ারত

২০