reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 14 জুন 2026 ইং
৩০ বার পড়া হয়েছে

শিশুশ্রম নয়, শিক্ষাই হোক শিশুর অধিকার: রায়গঞ্জে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল “শিশুশ্রম নয়, শিক্ষাই হোক শিশুর অধিকার”।

রবিবার বিকেলে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ঘুড়কা কার্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন। সহকারী ম্যানেজার (প্রোগ্রাম) বিপ্লব মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিসি সভাপতি এনামুল হক, মেডিকেল অফিসার আবু হাসান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা ও মানসিক বিকাশের পথে বড় অন্তরায়। একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য শিশুশ্রম বন্ধ করে সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। তারা শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করে বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শিশুশ্রম নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইন কার্যকর বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিশুদের অধিকার রক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঘুড়কা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠান শেষে শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।

শিশুশ্রমমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি থেকে শিশু অধিকার রক্ষা এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০