মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
হুমায়ুন কবির (তয়ছের) জাতীয়তাবাদী রাজনীতির কর্মী, ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের মতে, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি নিয়মিত ভূমিকা পালন করে আসছেন। ফলে যুবসমাজের মধ্যেও তিনি বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
প্রার্থীতা ঘোষণার পর হুমায়ুন কবির (তয়ছের) বলেন, “জনগণের সমর্থন ও দোয়া নিয়ে উমারপুর ইউনিয়নকে একটি উন্নত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি এবং সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা ধীরে ধীরে গতি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে হুমায়ুন কবির (তয়ছের)-এর প্রার্থীতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও তত বাড়ছে।
মন্তব্য করুন