reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 20 জুলাই 2026 ইং
৫৭ বার পড়া হয়েছে

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

লিঙ্গভিত্তিক সহিংসতার বর্তমান পরিস্থিতি নিয়ে পরিচালিত গবেষণায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। নারী, কিশোরী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর আয়োজনে এবং এমএসএফ-এর Empower Her প্রকল্পের সহযোগিতায় এ বার্ষিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) রায়গঞ্জ উপজেলা ফ্যাসিলিটেটর বাপ্পী সরকার, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম উদ্দিন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস এবং সদস্য আল-আমিন

সংবাদ সম্মেলনে গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করে বক্তারা জানান, পারিবারিক নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিয়ে, অনলাইন হয়রানি, সামাজিক বৈষম্যসহ বিভিন্ন ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এসব কারণে নারী, কিশোরী, শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; আইনের কার্যকর বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ভুক্তভোগীদের জন্য সহজলভ্য আইনি, সামাজিক ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি সংস্থা, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়। গবেষণালব্ধ তথ্য নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনডিপির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বক্তারা নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ, বৈষম্যহীন এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০