reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 জুন 2026 ইং
১০১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এইচএসসি-২৬ ব্যাচের দোয়া ও বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির উদ্যোগে এইচএসসি-২৬ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলার ভুইয়াগাঁতী কোচিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগ, প্রেরণা ও শুভকামনার এক উষ্ণ মিলনমেলা।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আলম।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "ফুলজোড় ইংলিশ একাডেমি শুধু একটি কোচিং সেন্টার নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার এক নির্ভরযোগ্য ঠিকানা। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ইংরেজির মতো কঠিন বিষয়কে সহজ ও আনন্দময় করে তুলে অসংখ্য শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। ভুইয়াগাঁতীর মতো গ্রামীণ এলাকায় এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্যিই এলাকাবাসীর জন্য গর্বের।"

সভাপতির বক্তব্যে মো. একরামুল হক বলেন, “এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষায় অংশ নিতে হবে। কঠোর পরিশ্রম ও সঠিক প্রস্তুতিই তোমাদের সাফল্যের চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।"

শিক্ষার্থীদের পক্ষ থেকে লাবনী, প্রিয়া, নাইম ও জুবায়ের আবেগঘন বক্তব্য দেন। তারা বলেন, “এই প্রতিষ্ঠান আমাদের শুধু পড়াশোনাই শেখায়নি, শিখিয়েছে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন পূরণের সাহস রাখতে। শিক্ষকেদের ভালোবাসা ও দিকনির্দেশনা আমরা কখনো ভুলব না।”

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও চূড়ান্ত মডেল টেস্ট পরিক্ষায় বিজয়ের বিশেষ পুরুষ্কার প্রদান করা হয়। পরে সকল শিক্ষার্থীর সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষপর্যন্ত এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০