reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 জুন 2026 ইং
১১৯ বার পড়া হয়েছে

ব্র্যাকের উদ্যোগে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সহযোগিতায় সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ব্র্যাক ব্রিজ স্কুল চরতেলিজানা ও ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ম্যানেজার রাজকেশর রায়, সিরাজগঞ্জ জেলার রিজিওনাল ম্যানেজার বাবর আলী (মাইক্রোফাইন্যান্স) রিজিওনাল ম্যানেজার (ইউপিজি) সাইফুল ইসলাম, ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ব্র্যাক ধানগড়া শাখার ম্যানেজার শাহিনুর আলম (দাবি) এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ম্যানেজার মোসা: সুরাইয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে গনপতি রায় বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা এবং দায়িত্ববোধ গড়ে উঠবে। আজকের এই চারাগুলোই আগামী দিনের সবুজ বাংলাদেশের ভিত্তি রচনা করবে।”

বিশেষ অতিথি আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “শুধু চারা গ্রহণ করলেই হবে না, প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ চারাটি যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করতে হবে। একটি গাছ একটি প্রাণ—এই উপলব্ধি থেকেই আমাদের সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে অংশ নিতে হবে।”

অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তারা জানান, সামাজিক বনায়ন উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় সারা দেশে ৩ লাখ গাছের চারা বিতরণ করা হবে। এর মধ্যে রাজশাহী বিভাগে ১ লাখ ১৩ হাজার ৬৯১টি, সিরাজগঞ্জ জেলায় ১৫ হাজার ২৩টি এবং রায়গঞ্জ উপজেলায় ৪ হাজার ৩২টি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আড়ংয়ের পরিবেশবান্ধব ব্যাগ বিক্রির মাধ্যমে অর্জিত অর্থায়নে পরিচালিত এ উদ্যোগ পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০