reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 জুলাই 2026 ইং
১১৯ বার পড়া হয়েছে

ভাড়া বাসায় গোপন আস্তানা, সলঙ্গায় নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় গোপন আস্তানা গড়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ১১ সদস্যের একটি নারী চক্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশের একটি দল পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন (৪০), নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা (৩৫), আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা (২৪), আনিলের মেয়ে পারভীন (৩০), মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি (২৫), হারুন মিয়ার মেয়ে রজিনা আক্তার সায়দা (৩০), আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন (৩৫), ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার (২১), হেলাল উদ্দিনের মেয়ে তামান্না (৩০), মৃত দুলাল হোসেনের মেয়ে জুমা (২০) এবং ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী (২০)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তারা দীর্ঘদিন ধরে কোথায় কোথায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৩

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৪

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৭

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৯

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

২০