reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 11 জুলাই 2026 ইং
৯৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনের ভিত্তি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামছুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, উপজেলা যুবদল ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব এবং সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশিদুল হাসান পাপন

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শ্রেণিকক্ষে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির প্রয়োগ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৩

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৪

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৭

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৯

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

২০