reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 জুলাই 2026 ইং
২০ বার পড়া হয়েছে

জনদুর্ভোগে নিজ উদ্যোগে সড়ক সংস্কারে নামলেন মেয়র পদপ্রার্থী মোশাররফ

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকার দীর্ঘদিনের বেহাল সড়কে জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে অস্থায়ী সংস্কার কাজ করেছেন পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন আকন্দ। রোববার (১২ জুলাই) সকালে তিনি নিজস্ব অর্থায়নে শ্রমিক নিয়োগ করে সড়কের বড় বড় গর্তে ইট, ইটের আদলা ও রাবিশ ফেলে যান চলাচলের উপযোগী করে তোলেন। এতে দীর্ঘদিনের ভোগান্তিতে থাকা পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া গোলচত্বর রায়গঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ এবং শত শত যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে চলমান সড়ক ও ড্রেন নির্মাণকাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা কাদা ও পানিতে তলিয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল পথচারী, মোটরসাইকেল আরোহী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের।

এ অবস্থায় জনদুর্ভোগ দেখে বিবেকের তাড়না থেকে নিজস্ব অর্থায়নে সড়কের গর্তগুলো ভরাটের উদ্যোগ নেন মোশাররফ হোসেন আকন্দ। শ্রমিকদের মাধ্যমে ইটের টুকরো, ইটের আদলা ও রাবিশ ফেলে সড়কটি সাময়িকভাবে সমতল করা হয়। ফলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং কাদা-পানিজনিত দুর্ভোগও কমেছে।

অস্থায়ী সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে চলাচল করতে হলেও কেউ কার্যকর উদ্যোগ নেয়নি। অন্তত আপাতত সড়কটি কিছুটা চলাচলের উপযোগী হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। তবে এটি স্থায়ী সমাধান নয়। দ্রুত চলমান সড়ক ও ড্রেন নির্মাণকাজ শেষ করে স্থায়ীভাবে সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

এ বিষয়ে মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন আকন্দ বলেন, “ধানগড়া গোলচত্বর এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় মানুষের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে নিজ উদ্যোগে অস্থায়ী সংস্কারের ব্যবস্থা করেছি। এটি কোনো স্থায়ী সমাধান নয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে এলাকাবাসীর ভোগান্তির স্থায়ী অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০