reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুলাই 2026 ইং
১৩১ বার পড়া হয়েছে

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কারানির্যাতিত বিএনপি নেতা আবু শামা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কারানির্যাতিত নেতা ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু শামা সরকার।

দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় আবু শামা সরকার জানান, ইউনিয়নবাসীর প্রত্যাশা ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজনৈতিক জীবনে দলীয় আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকে কখনো পিছিয়ে যাননি। আগামী দিনেও জনগণের আস্থা ও সমর্থন নিয়ে চান্দাইকোনা ইউনিয়নের উন্নয়ন এবং সুখী-সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করতে চান।

আবু শামা সরকার আরও বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দেবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি।

ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন আবু শামা সরকার। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০