reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুলাই 2026 ইং
৪৩ বার পড়া হয়েছে

ববিতে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা *তামিম, সভাপতি-রিহাম, সাধারণ সম্পাদক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গণে করা হয়েছে। আগামী এক বছরের জন্য (২০২৬-২৭ সেশন) নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. তামিম ইকবাল রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের তানভীর হাসান রিহাম।


গত ১২ জুলাই বিদায়ী কমিটির সভাপতি আকাশ আলমগীর মুন্না এবং সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে ও দিকনির্দেশনায় নতুন কমিটি গঠন করা হয়েছে।


নতুন কমিটি গঠনের পর নবগঠিত কমিটির সভাপতি মো. তামিম ইকবাল রাজু বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা, ঐক্য ও কল্যাণের প্রতি একটি বড় অঙ্গীকার। কুষ্টিয়া থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা, নতুন শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং ক্যাম্পাসে কুষ্টিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।


নতুন কমিটির সাধারণ সম্পাদক তানভীর হাসান রিহাম বলেন, একটি সংগঠনের শক্তি তার পদে নয়, সকল সদস্যদের অংশগ্রহণ ও পারস্পরিক আস্থায়। কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার থাকবে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত, সক্রিয় ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম নিশ্চিত করা। আমরা শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, নেতৃত্বের সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত উদ্যোগ গ্রহণ করব।


নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি শাকিল আহমেদ (২০২১-২২), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশিক উদ্দিন (২০২২-২৩), সাংগঠনিক সম্পাদক আরেফিন জুবায়ের রাজিন (২০২২-২৩), দপ্তর সম্পাদক মো. তৌফিক রহমান (২০২৩-২৪), প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম আশিক (২০২৩-২৪), অর্থ সম্পাদক মো. ইভন ইসলাম (২০২৩-২৪), কার্যনির্বাহী সদস্যরা হলেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফাতিন আহমেদ, মো. ওবায়দুল্লাহ, টিপু সুলতান, রাশেদ আহমেদ ও মো. আশিকুর রহমান।


বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সালেম এবং আইন বিভাগের প্রভাষক মো. ছোটন আলী সংগঠনের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা নতুন কমিটিকে দেশ ও সমাজ তথা শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার আহবান করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০