reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুলাই 2026 ইং
৬০ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ মেয়ে জামাতার বিরুদ্ধে ৭০ বছর বয়সের শাশুড়িকে ধর্ষণের অভিযোগ

বাকেরগঞ্জ ৭০ বছরের বয়সের বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মেয়ের জামাতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে।


​ভুক্তভোগী বৃদ্ধাকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও ফরেনসিক টেস্টের জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।


​ভুক্তভোগী ওই বৃদ্ধা অভিযোগ করেন, শনিবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মেয়ের জামাতা আজিম চৌকিদার ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। তিনি বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়।


​অভিযুক্তের স্ত্রী রেকসোনা বেগম জানান, ঘটনার সময় তিনি শ্বশুর বাড়িতে ছিলেন। অভিযোগ করে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন থেকে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পরেছেন। তিনি আরও বলেন, প্রায় দুই বছর আগে আজিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয়।


রেকসোনা বেগম আরো জানান, তার আগের সংসারের আট বছর বয়সের কন্যা সন্তানকেও আজিম বিভিন্ন সময় যৌণ হয়রানি ও ধর্ষণের চেষ্টা করে।


​ছেলের এমন জঘন্য কর্মকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে খোঁদ অভিযুক্ত আজিমের মা নাজমা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায়। অতীতেও একটি শিশুকে ধর্ষণের মামলায় সে জেল খেটেছে। আমি আমার ছেলের কঠোর আইনগত শাস্তি দাবি করছি।


খোঁজ নিয়ে জানা গেছে, ১১ জুলাই রাতের ঘটনার পর থেকেই অভিযুক্ত আজিম চৌকিদার (৩৫) আত্মগোপন করেছে। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালের দুইজন নারী চিকিৎসক ভুক্তভোগী বৃদ্ধাকে পরীক্ষা করেছেন। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাকে বরিশালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।


​বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। পাশাপাশি অভিযুক্ত আজিম চৌকিদারকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০