reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 জুলাই 2026 ইং
৫১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহিদের কবর জিয়ারত

সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. নজরুল ইসলাম ও লেবু শেখের কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া-মোনাজাত করেছে উপজেলা প্রশাসন।


বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বারইবাঘ এলাকায় শহীদ মো. নজরুল ইসলামের কবর এবং পরে চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই এলাকায় শহীদ লেবু শেখের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকায় আন্দোলনে অংশ নিয়ে রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের বারইবাঘ গ্রামের মো. নজরুল ইসলাম এবং চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের লেবু শেখ শহীদ হন।


কবর জিয়ারত শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় ইউএনও মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন,শহীদদের আত্মত্যাগের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। বর্তমান সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, উপজেলা যুব দলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান, ব্রহ্মগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৩

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৪

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৭

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৯

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

২০