খবর ২৪ ঘন্টা , ডেস্ক
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনাখাড়া ইউনিয়ন মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। পরে তাকে রায়গঞ্জ থানা প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাদক নির্মূল কমিটির সভাপতি বাবুল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান সরকার, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ মাদক নির্মূল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আটকের পর ফারুক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন