reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 জুলাই 2026 ইং
৩১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইলিয়াস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. জুলফিকার আলী ঠান্ডু, আলিফ আলী খান, আলা উদ্দিন শেখ, শামীম হায়দার, নিহত ইলিয়াসের স্ত্রী স্বর্ণা খাতুন ও ছেলে সোয়ুবসহ অনেকে।


মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ জুলাই ২০২৬ তারিখে কালিঞ্জা বাজারে প্রকাশ্যে ইলিয়াসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।


বক্তারা আরও বলেন, ইলিয়াস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।


মানববন্ধনে নিহত ইলিয়াসের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রায়গঞ্জে মাদক নির্মূল কমিটির হাতে ইয়াবাসহ যুবক আটক

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান পেলেন ‘বেস্ট অ্যাডিশনাল এসপি’ অ্যাওয়ার্ড

রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

১০

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

১১

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

১২

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

১৩

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১৪

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১৫

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৭

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

২০