reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 জুলাই 2026 ইং
৭৬ বার পড়া হয়েছে

রায়গঞ্জে জমি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মারধর, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের বাসিন্দা এস এম মমতাজ হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে রুবেলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় জমি দখলে বাধা দিলে অভিযুক্তরা অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মারধর ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একই গ্রামের ধানু আকন্দের ছেলে ওসমান গুনিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন রুবেল। এ ছাড়া অপর একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত ওসমান আলীকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পর অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় এস এম মমতাজ হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, এ ঘটনার প্রেক্ষিতে দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০