reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 31 জুলাই 2026 ইং
১৬৯ বার পড়া হয়েছে

রায়গঞ্জে বিএনপি নেতা গোলাম হোসেনের সুস্থতায় দোয়া চাইলেন কৃষকদল নেতা হাফিজুর রহমান

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেনের দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হাফিজুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন বিএনপির প্রবীণ এই নেতা। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হাফিজুর রহমান বলেন, আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অসুস্থতার সময়ে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া ও শুভকামনা তার পরিবারের জন্য সাহস ও মনোবল জোগাবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেনকে দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য দান করেন এবং সুস্থ হয়ে তিনি যেন আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন—এ জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০