reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 31 জুলাই 2026 ইং
৫৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে এসএসসি-৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে বন্ধু উৎসব

“যৌবনের সুতোয় বাঁধা আছে প্রাণ, বন্ধু তুই আজও ভেতরের টান”—এই স্লোগানকে সামনে রেখে আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে এসএসসি-১৯৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে গিয়ে শেষ হয়। এতে দেশের বিভিন্ন স্থানসহ বিদেশ থেকে আসা এসএসসি-৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে তারা হাসি-আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন।

বন্ধু উৎসবের সার্বিক সহযোগিতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এছাড়া মাস্টারকি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুব হোসেন তালুকদার, ট্রান্সফিগার ক্লোথিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হক সবুজ এবং মরহুম আব্দুল গফুর স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সেলিম বাদশা সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানে এসএসসি-৯৬ ব্যাচের আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ডা. পারভেজ রায়হান, ফরিদুল ইসলাম ফরিদ, সুমন সরকার, মাহবুবুর রহমান মিয়া, হারুন অর রশিদ, হাজী হাফিজ, জলিমনি, শাহীন হোসেন, আব্দুল তালেব, জাকির হোসেনসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই ছোয়া মনি রিসোর্টে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে চেয়ার খেলা, বালিশ খেলাসহ বিভিন্ন আনন্দ আয়োজন শেষে পুরস্কার বিতরণ এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এবারের বন্ধু উৎসবে এসএসসি-৯৬ ব্যাচের নিবন্ধিত ২৯৯ জনসহ প্রায় চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ ৩০ বছর পর সহপাঠীদের এই মিলনমেলা পরিণত হয় এক আনন্দঘন ও স্মৃতিবিজড়িত উৎসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার

তাড়াশে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফুলজোড় নদীতে সেতু নেই, ঝুঁকি নিয়ে খেয়ায় স্কুলে যায় শিক্ষার্থীরা

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সভা

ব্রহ্মগাছায় ইউপি সদস্যের অর্থায়নে কওমি মাদ্রাসায় বৃক্ষরোপণ

তাড়াশে ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ দখলের অভিযোগ, ফেসবুকে প্রভাবশালীর পোস্ট

রায়গঞ্জে আধিপত্য কে কেন্দ্র করে জায়েদার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সুইটি খাতুনের বিরুদ্ধে

১০

হারিয়ে যাওয়া লোকঐতিহ্য ফেরাতে রায়গঞ্জে শতরূপা শিল্পী গোষ্ঠীর দুই দিনের আয়োজন

১১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

১২

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

১৩

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: ইয়াকুব সভাপতি, সম্পাদক শামীম

১৫

হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক সোহেল রানা

১৬

রায়গঞ্জে পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৭

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি ভিপি আয়নুল হক

১৯

রায়গঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২০