reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 31 জুলাই 2026 ইং
২১ বার পড়া হয়েছে

উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল (Assistant Attorney General) হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট মো. সেলিম রেজা।

সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট মো. সেলিম রেজা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চড়িয়া শিকার গ্রামের মো. আব্দুস সাত্তার শেখ ও মাহমুদা খাতুন দম্পতির একমাত্র পুত্র।

পেশাগত ও শিক্ষাজীবনে সুনামের অধিকারী অ্যাডভোকেট সেলিম রেজা নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিয়মিত আইনজীবী হিসেবে যুক্ত হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে আইন পেশা পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি ঢাকা আইনজীবী সমিতি ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতিরও সদস্য।

দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁর জন্মস্থান উল্লাপাড়ার চড়িয়া শিকার গ্রামসহ পুরো সিরাজগঞ্জ অঞ্চলে আনন্দের সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের এই অর্জনকে মানবসেবায় উৎসর্গ করে অ্যাডভোকেট মো. সেলিম রেজা বলেন, “রাষ্ট্রের দেওয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করতে পারি—এ জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। আমার এলাকা উল্লাপাড়ার সার্বিক উন্নয়নসহ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে আমি চিরকাল নিজেকে নিবেদিত রাখতে চাই।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার

তাড়াশে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফুলজোড় নদীতে সেতু নেই, ঝুঁকি নিয়ে খেয়ায় স্কুলে যায় শিক্ষার্থীরা

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সভা

ব্রহ্মগাছায় ইউপি সদস্যের অর্থায়নে কওমি মাদ্রাসায় বৃক্ষরোপণ

তাড়াশে ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ দখলের অভিযোগ, ফেসবুকে প্রভাবশালীর পোস্ট

রায়গঞ্জে আধিপত্য কে কেন্দ্র করে জায়েদার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সুইটি খাতুনের বিরুদ্ধে

১০

হারিয়ে যাওয়া লোকঐতিহ্য ফেরাতে রায়গঞ্জে শতরূপা শিল্পী গোষ্ঠীর দুই দিনের আয়োজন

১১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

১২

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

১৩

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: ইয়াকুব সভাপতি, সম্পাদক শামীম

১৫

হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক সোহেল রানা

১৬

রায়গঞ্জে পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৭

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি ভিপি আয়নুল হক

১৯

রায়গঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২০