reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 31 জুলাই 2026 ইং
২১ বার পড়া হয়েছে

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোরাই সিন্ডিকেট ও মাদক ব্যবসা চলার অভিযোগ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া মহাসড়ক এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাই পণ্য কেনাবেচার সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশে প্রকাশ্যে তেল, রড, কয়লা, ভুট্টা, টিনসহ বিভিন্ন পণ্য নামিয়ে অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, ধোপাকান্দি গ্রামের আলামিন ও আলোকদিয়ার গ্রামের সামিদুলসহ কয়েকজনকে ঘিরে এলাকায় একটি চোরাই পণ্য কেনাবেচার চক্র গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ঢাকা ও উত্তরবঙ্গগামী মালবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যান থেকে তেল, রডসহ বিভিন্ন পণ্য চুরি করে কেনাবেচার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই চক্রের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সম্প্রতি সামিদুল ও রাজু নামে দুই ব্যক্তিকে ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে দাবি করা হচ্ছে। তবে চক্রটির মূল হোতা হিসেবে অভিযোগ করা আলামিন এখনো গ্রেপ্তার হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। সহযোগীদের আটকের পরও চোরাই পণ্য ও মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি বলেও দাবি তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক ধোপাকান্দি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, আলামিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তারা শুনেছেন। এরপরও মহাসড়কের পাশে প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড চলায় তারা উদ্বিগ্ন। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, চোরাই পণ্য ও মাদক ব্যবসার কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

এলাকাবাসী দ্রুত তদন্ত করে চোরাই পণ্য কেনাবেচা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পাঁচলিয়া মহাসড়ক ও আশপাশের এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে আলামিন ও সামিদুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার

তাড়াশে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফুলজোড় নদীতে সেতু নেই, ঝুঁকি নিয়ে খেয়ায় স্কুলে যায় শিক্ষার্থীরা

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সভা

ব্রহ্মগাছায় ইউপি সদস্যের অর্থায়নে কওমি মাদ্রাসায় বৃক্ষরোপণ

তাড়াশে ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ দখলের অভিযোগ, ফেসবুকে প্রভাবশালীর পোস্ট

রায়গঞ্জে আধিপত্য কে কেন্দ্র করে জায়েদার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সুইটি খাতুনের বিরুদ্ধে

১০

হারিয়ে যাওয়া লোকঐতিহ্য ফেরাতে রায়গঞ্জে শতরূপা শিল্পী গোষ্ঠীর দুই দিনের আয়োজন

১১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

১২

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

১৩

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: ইয়াকুব সভাপতি, সম্পাদক শামীম

১৫

হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক সোহেল রানা

১৬

রায়গঞ্জে পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৭

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি ভিপি আয়নুল হক

১৯

রায়গঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২০