খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোহান শেখের অফিসিয়াল টিকটক প্রোফাইল @rohan__shekh ঘুরে দেখা যায়, সূক্ষ্ম হাস্যরস, সমসাময়িক সামাজিক প্রেক্ষাপট এবং দৈনন্দিন জীবনের নানা বাস্তব অভিজ্ঞতাকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা রয়েছে তার কনটেন্টে। সাধারণ ঘটনাকেও অভিনব গল্প ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার কৌশলই তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
নিজের কনটেন্ট তৈরির অভিজ্ঞতা সম্পর্কে রোহান শেখ বলেন, “আমার মূল উদ্দেশ্য শুধু মানুষকে ক্ষণিকের আনন্দ দেওয়া নয়; বিনোদনের পাশাপাশি দর্শকদের কাছে ইতিবাচক কোনো বার্তা পৌঁছে দেওয়া। কনটেন্ট তৈরির মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শেখার এবং নিজেকে আরও দক্ষ করে তোলার সুযোগ পাচ্ছি।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর জানান, শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও উৎসাহকে সঙ্গে নিয়ে কনটেন্টের মানোন্নয়ন, মার্জিত এডিটিং এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল উপস্থাপনার ওপর তিনি গুরুত্ব দিচ্ছেন। স্থানীয় গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে একজন পরিচিত ও প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন।
তাড়াশের এই তরুণের সৃজনশীল উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। তার ব্যতিক্রমী ভাবনা ও ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতে তাকে আরও বড় পরিসরে পরিচিতি এনে দেবে—এমনটাই প্রত্যাশা তার অনুসারী ও শুভানুধ্যায়ীদের।
মন্তব্য করুন