reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 01 আগস্ট 2026 ইং
১৯২ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হাসিল হোসেন ঈদগাহ মাঠে রোপণ করা ২০ থেকে ৩০টি মেহগনি গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে একই গ্রামের আমিনুল ইসলাম মিষ্টারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই হাসিল হোসেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উদ্যোগে মাঠের পূর্ব পাশে নির্ধারিত সীমানায় সৌন্দর্যবর্ধন, পরিবেশ রক্ষা ও ছায়ার ব্যবস্থা করতে ২০ থেকে ৩০টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়। পরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই চারাগুলো উপড়ে ফেলা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ সময় একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জিন্নাহ, আব্দুল বারিক খানের ছেলে গোলাম মোস্তফা, ওসমান গনির ছেলে হযরত আলী এবং মৃত মকবেল হোসেনের ছেলে মিন্টু উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং মুসল্লিদের জন্য ছায়ার ব্যবস্থা করতে ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছিল। এসব গাছ উপড়ে ফেলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে আমিনুল ইসলাম মিষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বিষয়টি আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি।”

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, “বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা চলছে। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঈদগাহ মাঠে পুনরায় বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যার দাবি জানিয়েছেন।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০