খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সোমবার (৩ আগস্ট) সকালে ঘুড়কা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের কার্ডধারী দুস্থ ও অসহায় নারীদের তালিকা অনুযায়ী নির্ধারিত পরিমাণে এ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঘুড়কা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নওশের আলী সেখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য জনাব আলী, বিএনপি নেতা মাসুদ রানা সহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা হচ্ছে।
চাল পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
মন্তব্য করুন